অবশেষে সেই পুরস্কার নিলেন পোলানস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই তো দেরি হলো। কিন্তু কথা হচ্ছে, পুরস্কারটা, সম্মাননাটা তো পেলেন। বছর দুই আগে জুরিখ চলচ্চিত্র উত্সবে তাঁকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। সেবার জুরিখ বিমানবন্দর থেকে সুইস পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সেটা ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বরের কথা। পরে রোমান পোলানস্কিকে জেলে পুরা হয়। কিন্তু গত বছর সুইস সরকার সিদ্ধান্ত নেয়, বিচারের জন্য তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না। এর পর থেকে তিনি মুক্ত আছেন। গত মঙ্গলবার সেই জুরিখ চলচ্চিত্র উত্সবেই ফের আমন্ত্রণ জানানো হয় ৭৮ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতাকে। সেখানে পুরস্কার হাতে পোলানস্কি বলেন, ‘কী বলব আর...। বেটার ল্যাট দ্যান নেভার। আমার জন্য এটা অদ্ভুত এক অনুষ্ঠান। এর কিছু স্মৃতি আমি ভুলে যেতে চাই। সবকিছুর পরও আমি খুশি। আশা করি, আপনারা আমার কাছ থেকে আর কোনো বক্তব্য প্রত্যাশা করবেন না।’ অস্কারজয়ী এই পরিচালকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। রয়টার্স।