অবসরের বয়স ৫৯ বছর হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা-সংক্রান্ত অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। আজ সোমবার বিকেলে বঙ্গভবনে তিনি এই অধ্যাদেশে সই করেন। বঙ্গভবনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এ খবর জানা গেছে।রাষ্ট্রপতি সই করার পর অধ্যাদেশটি কার্যকর হলো। এখন থেকে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা ৫৭ বছর থেকে বেড়ে ৫৯ বছর হিসেবে গণ্য হবে। ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়।