অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে ব্যর্থ ইসি: নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন ভোলা-৩ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশন তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।আজ শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এসব অভিযোগ করেন। তিনি দাবি করেন, ইতিমধ্যে আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপির তিনজন এজেন্টকে সেখান থেকে বের করে দিয়েছেন।আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভয়ে বিএনপির ভোটাররা সন্ত্রস্ত। এমন অবস্থায় তাঁরা ভোটকেন্দ্রে যেতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন।