অবিলম্বে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি ডিইউজের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের জন্য অবিলম্বে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।ডিইউজের সদ্যনির্বাচিত সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ আজ রোববার এক বিবৃতিতে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারিদের নিত্যদিনের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে।ডিইউজের নেতারা বলেন, ‘আমরা আশা করছি, বর্তমান গণতান্ত্রিক সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য বিবেচনা করে এ ব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’ বাসস।