অবিলম্বে খুনিদের গ্রেপ্তার দাবি করলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছেন, সাংবাদিক দম্পতির খুনের ঘটনায় প্রমাণ হয় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। তিনি অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।আজ শনিবার মাছরাঙা টেলিভিশনের নিহত বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলা টিভির জ্যেষ্ঠ সাংবাদিক মেহেরুন রুনির উদ্দেশে দেওয়া এক শোকবার্তায় এসব কথা জানান খালেদা জিয়া। গতকাল শুক্রবার রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।খালেদা জিয়া বলেন, এই দুই সাংবাদিকের মৃত্যুতে প্রমাণ হয় সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। তিনি বলেন, দেশে সন্ত্রাসী, ডাকাত ও সমাজবিরোধীরা ছড়িয়ে পড়েছে। তিনি নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি জানান।ইউএনবি।