অবিলম্বে ৭০ অনুচ্ছেদের সংস্কার করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদ সাংসদদের টুঁটি চেপে ধরেছে। স্বাধীনতার ৪০ বছর পরও ৭০ অনুচ্ছেদের মতো একটি অগণতান্ত্রিক অনুচ্ছেদ আমাদের সংবিধানে বহাল তবিয়তে আছে। কোনো সাংসদ যদি নিজ দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তাঁর সদস্যপদ থাকে না। এটা কী ধরনের অনুচ্ছেদ? স্বাধীনতার পর আমাদের সংবিধান অনেকবার কাটাছেঁড়া করা হয়েছে। কিন্তু ৭০ অনুচ্ছেদের মতো একটি অগণতান্ত্রিক অনুচ্ছেদ সংস্কারের চিন্তা কেউ করেননি। দলগুলো তাদের নিজের স্বার্থে আমাদের সংবিধান নিয়ে টানাহেঁচড়া করেছে। অনেকেই ‘গণতন্ত্র’ ‘গণতন্ত্র’ বলে গলা ফাটায়। অথচ সংসদে সাংসদদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়নি। অবিলম্বে ৭০ অনুচ্ছেদের সংস্কার করে মহান সংসদে সাংসদদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।মো. ছরোয়ার হোসেনসাদুল্যাপুর, গাইবান্ধা