অবিশ্বাস্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুতল ভবনের ১০ তলা থেকে রাস্তায় পড়ছিল শিশুটি। আকস্মিক শিশুটিকে দেখে থমকে দাঁড়াল পথচারীরা। সবাই বুঝতে পারছিল, বাচ্চাটি পড়ে যাবে এবং এতে তার নির্ঘাত মৃত্যু হবে। তবে সবাইকে অবাক করে দিয়ে শিশুটিকে ধরে ফেললেন এক নারী পথচারী। এরপর দুজনকেই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চীনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংঝৌ শহরে গত শনিবার এ ঘটনা ঘটে। শিশুটির নাম ঝ্যাং ফ্যাঙ্গিউ। উদ্ধারকারী নারীর নাম উ জুপিং। দুজনই এখন শঙ্কামুক্ত। ডেইলি মেইল