প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববর্ষের রাতে বান্ধবীর সঙ্গে আড্ডা দেওয়ার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে আসা একটি গুলিতে বিদ্ধ হন ইতালীয় যুবক ডার্কো সানগারমানো। গুলিটি তাঁর মাথার ডান পাশ দিয়ে নাসারন্ধ্রে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের জন্য তিনি যখন অপেক্ষা করছিলেন, ঠিক তখন তাঁর একটি হাঁচি আসে। এই হাঁচির সঙ্গে অবিশ্বাস্যভাবে তাঁর নাকের ডান দিকের ছিদ্র দিয়ে গুলিটি বের হয়ে আসে। চিকিৎসকেরা বলেছেন, ডার্কো গুলিবিদ্ধ হলেও অবিশ্বাস্যভাবে তিনি এতে গুরুতর আহত হননি। তবে তাঁর অক্ষিগোলক সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে ইতালির নেপলস শহরে। অরেঞ্জ অনলাইন