অবৈধ অনুপ্রবেশের দায়ে তানজানিয়ায় গ্রেপ্তার ১৪ বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার আফ্রিকার বিভিন্ন সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করে।পুলিশ জানিয়েছে, তানজানিয়ার দক্ষিণ অঞ্চলের বন্দর শহর মাতাওয়ারার একটি বাড়িতে তাঁরা সবাই লুকিয়ে ছিলেন। তাঁদের সবার বয়স ২০-২৫ বছরের মধ্যে।মাতাওয়ারার আঞ্চলিক পুলিশ কমান্ডার ফুকোস মালেঙ্গো জানান, তাঁরা সম্ভবত পালিয়ে মোজাম্বিক যাওয়ার চেষ্টা করছিলেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।সম্প্রতি তানজানিয়া ও মোজাম্বিকের মধ্যে সরাসরি সড়ক যোগযোগ চালু হয়েছে। ফলে অনেকেই তানজানিয়া হয়ে আফ্রিকার বিভিন্ন দেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।