অবৈধ ঘোষণা চেয়ে গোলাম সারওয়ারের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা এবং নির্বাচন অবৈধ ঘোষণা চেয়ে আজ বুধবার মামলা করা হয়েছে। ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলাটি করেন দৈনিক সমকালের সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গোলাম সারওয়ার। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।