অবৈধ ব্যবসা, ঘুষ দেওয়ার অভিযোগে চীনা কোটিপতির ১৪ বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা কোটিপতি ব্যবসায়ী গোম হুয়াং গুয়াংগিয়ুকে আজ মঙ্গলবার সকালে বেইজিংয়ের একটি আদালত অবৈধ ব্যবসা, পুঁজিবাজারে অভ্যন্তরীণ লেনদেন (ইনসাইডার ট্রেডিং) ও ঘুষ প্রদানের অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন।বার্তা সংস্থা সিনহুয়া জানায়, কারাদণ্ডের পাশাপাশি আদালত হুয়াংকে ৬০ লাখ ইউয়ান (৮.৮ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছেন।গোম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হোল্ডিংসের সাবেক চেয়ারম্যান হুয়াং এক সময় চীনের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। প্রায় ৩০ বছর আগে স্কুলের পড়াশোনা ত্যাগ করে তিনি ব্যবসায় নেমে পড়েন এবং প্রায় শূন্য হাতে শুরু করে শত কোটি ডলারের এক ব্যবসা গড়ে তোলেন। চীনজুড়ে তিনি গড়ে তোলেন এক হাজার ৩০০-রও বেশি দোকানের একটি চেইন। তাঁর গোম ব্র্যান্ডের গৃহস্থালির কাজে ব্যবহূত যন্ত্রপাতির দোকানের চেইনটি ছিল চীনের দ্বিতীয় বৃহত্তম দোকানের চেইন।বিবিসির সাংহাই সংবাদদাতা বলেন, হুয়াংকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তিনি ছিলেন ২০৭ কোটি ডলার থেকে ৬০৩ কোটি ডলার মূল্যের বিষয়-সম্পত্তির মালিক।