অবৈধ লেনদেন রোধে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে নতুন কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক ব্যাংকগুলোতে অর্থ জালিয়াতিসহ যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে বাংলাদেশ ব্যাংক তদারকি-ব্যবস্থা জোরদার করছে। এ লক্ষ্যে পর্যবেক্ষণ-ব্যবস্থায় আনা হচ্ছে নতুন কৌশল।এর অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর সব ধরনের লেনদেন একত্রে পর্যবেক্ষণে ‘আইটিভিত্তিক পর্যবেক্ষণ প্ল¬াটফর্ম’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের ৩০ থেকে ৪০ জন দক্ষ কর্মকর্তা সংযুক্ত থাকবেন। কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে সংশ্লি¬ষ্ট ব্যাংকের ওই শাখায় দ্রুত তদন্তে নামবেন এসব কর্মকর্তা।বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থা বাসসকে বলেন, আইটিভিত্তিক এই পর্যবেক্ষণ গড়ে তুলতে একজন বিশেষজ্ঞ নিয়োগের জন্য আইএমএফ ও বিশ্বব্যাংকের অনুমোদন চাওয়া হয়েছে। বেতন-ভাতাদিসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের ব্যাপারে দুই উন্নয়ন সহযোগী সংস্থার কছে এই অনুমোদন চাওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পরই এ কাজ শুরু হবে। তিনি আরও বলেন, বিশেষজ্ঞের পরামর্শে আন্তর্জাতিক মানের আইটিভিত্তিক এই পর্যবেক্ষণ-ব্যবস্থা গড়ে তোলা হবে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকে এ ধরনের পর্যবেক্ষণ-ব্যবস্থা থাকায় অর্থ জালিয়াতির মতো অনিয়ম রোধে তা কার্যকর ভূমিকা রাখছে বলে তিনি উল্লে¬খ করেন।বাংলাদেশ ব্যাংকের ‘অফসাইট সুপারভিশন’ বিভাগের মহাব্যবস্থাপক রবিউল হাসান এ বিষয়ে বলেন, বাণিজ্যিক ব্যাংকের সব ধরনের লেনদেন একত্রে পর্যবেক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে পারলে কেবল অনিয়মের পরিমাণই কমবে না, বরং যেকোনো অনিয়মের তদন্তও দ্রুত শেষ করা যাবে। তিনি আরও বলেন, ব্যাংকিং লেনেদেনে সংঘটিত যেকোনো অনিয়ম এই পর্যবেক্ষণের মাধ্যমে সহজে চিহ্নিত করা যাবে। যেকোনো লেনদেন সন্দেহজনক মনে হলে এই পর্যবেক্ষণ-ব্যবস্থায় যুক্ত কর্মকর্তারা দ্রুত তদন্তে নামবেন।এদিকে, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার অর্থ জালিয়াতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও ঝুঁকি-ব্যবস্থাপনা জোরদার করতে বলেছে।রবিউল হাসান বলেন, বাংলাদেশ ব্যাংক সরেজমিন ও বিশেষ পরির্দশন-ব্যবস্থা জোরদারের পাশাপশি এসব পরিদর্শন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় তদারকি করছে।এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ও ঝুঁকি-ব্যবস্থাপনার গাইডলাইনও কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।