অবৈধ সম্পদ: ইদ্রিছের এমডির বিরুদ্ধে মামলা করবে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইদ্রিছ অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইদ্রিছ মিয়ার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলা দায়েরের অনুমোদন দেয় দুদক। দুদকের উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমেদ এ বিষয়ে অনুসন্ধান করেছেন।অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, ইদ্রিছ অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের এমডির বিরুদ্ধে ১৩ কোটি চার লাখ ৭৯ হাজার ৪১২ টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এসব অর্থের কোনো বৈধ উত্স দুদকের অনুসন্ধান দলকে দেখাতে পারেননি ইদ্রিছ। ফলে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, আগামী সপ্তাহেই এ বিষয়ে মামলা দায়ের করা হবে।