অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিচার প্রচলিত আইনে করা যাবে না: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের বিচার প্রচলিত আইনে করা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে, সেজন্য এরই মধ্যে জাতীয় সংসদকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সংসদ আইন করে সামরিক শাসকদের বিচারের জন্য ব্যবস্থা নিতে পারে।দেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের মধ্যে একমাত্র মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়্যারম্যান এইচ এম এরশাদ বেঁচে আছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, ‘কোনো ব্যক্তির বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংসদ ব্যবস্থা নিতে পারে।’সপ্তম সংশোধনী নিয়ে দেওয়া হাইকোর্টের রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এই রায়ে ভবিষ্যতে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা নিরুত্সাহিত হবে। ভবিষ্যতে কেউ সংসদ ও সংবিধানের বাইরে থেকে ক্ষমতা দখল করতে পারবে না।শফিক আহমেদ বলেন, পঞ্চম ও সপ্তম দুই সংশোধনীর মধ্যে পার্থক্য রয়েছে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে। সপ্তম সংশোধনীর মাধ্যমে স্বৈরশাসনের বৈধতা দেওয়া হয়েছে। দুটি কাজই অন্যায় ও বিচার হওয়ার যোগ্য।প্রসঙ্গত, হাইকোর্ট ২৬ আগস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করেন। সেই সঙ্গে এইচ এম এরশাদের সামরিক শাসনকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করেন আদালত।এর আগে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনটি গত ২ ফেব্রুয়ারি খারিজ করে দেন আপিল বিভাগ।