ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও লোক প্রশাসন বিভাগে অবৈধ প্রক্রিয়ায় ভর্তি হওয়া ১২ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের ফলাফল বাতিল করা হয়। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যেসব শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে তাঁরা হলেন—আয়নাল হক (স্নাতক শ্রেণী, রোল-১০৪, এ এফ রহমান হল), মো. আনিসুর রহমান (স্নাতক শ্রেণী, রোল-১১২, এ এফ রহমান হল), ফারহানা রহমান (স্নাতক শ্রেণী, রোল-১১৬, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল), মো. রেজাউল ইসলাম খান (স্নাতক শ্রেণী, রোল-১৩০, জিয়া হল), সোমেল মাহমুদ (স্নাতক শ্রেণী, রোল-৬০, এ এফ রহমান হল), আবদুল¬াহ আল রোমান (স্নাতক শ্রেণী, রোল-১২৭, এ এফ রহমান হল), মো. মাজাহারুল ইসলাম (স্নাতক শ্রেণী, রোল-১৩১, এ এফ রহমান হল), সামিনা সাঈদ (স্নাতক শ্রেণী, রোল-১১৭, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল) এবং নুসরাত শারমীন (স্নাতক শ্রেণী, রোল-১২৮, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল)।লোক প্রশাসন বিভাগের যেসব শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে তাঁরা হলেন—জাকিয়া সুলতানা (স্নাতক শ্রেণী, রোল-১৭৭, ফজিলাতুন্নেছা মুজিব হল), মো. শাহ আলম (স্নাতক শ্রেণী, রোল-২৫৩, এ এফ রহমান হল), নাজিয়া আহমেদ (স্নাতক শ্রেণী, রোল-১৭৬, রোকেয়া হল) এবং নাজিয়া আহমেদ (এমএসএস শ্রেণী, রোল-১০৯৮, রোকেয়া হল)। প্রসঙ্গত, এই ১২ জন শিক্ষার্থীর সম্মান শ্রেণীর প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষ এবং মাস্টার্স পরীক্ষার ফলাফল বাতিল করা হয়।