অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার গাজীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গতকাল মঙ্গলবার রাতে ১০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।আটক ব্যক্তিদের মধ্যে আনারুল ইসলাম (৩০) একজন পাচারকারী বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল বাসার।আবুল বাসার জানান, গোপন খবরের ভিত্তিতে সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে গতকাল রাত আটটার দিকে ওই ১০ জনকে আটক করা হয়। এ সময় ওই সীমান্ত দিয়ে তাঁরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আনারুল ছাড়া নয়জনের মধ্যে পাঁচজন নারী।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান প্রথম আলো ডটকমকে জানান, এ ব্যাপারে আবুল বাসার বাদী হয়ে আটক নয়জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে ও একজনের বিরুদ্ধে পাচারের অভিযোগে মামলা করেছেন। আজ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।