অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে আটক ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফে ১৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক। আজ শনিবার ভোর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী সাইক্লোন শেল্টার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশ দালালচক্রের দুজন উপজেলার শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়ার আবদুল মালেক (৪০) ও শিলখালী এলাকার বশির আহমদের (৪২) বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।আটক ব্যক্তিরা জানান, জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার জন্য তাঁরা আবদুল মালেক ও বশির আহমদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা দালালদের মাধ্যমে অবৈধ পথে মালয়েশিয়ায় যাচ্ছিলেন।