অবৈধভাবে স্পেনে ঢুকতে গিয়ে বাংলাদেশ ও আফ্রিকার ৪৭ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে স্পেনে প্রবেশ করতে গিয়ে বাংলাদেশ ও আফ্রিকার আরও ৪৭ জন আটক হয়েছেন। মরক্কোর বার্তা সংস্থা মরক্কোন নিউজ এজেন্সি (এমএপি) আজ সোমবার জানিয়েছে, মরক্কোর আল-হোকেমিয়া বন্দর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।খবরে বলা হয়, কিছুদিন আগে মরক্কোর রয়েল মেরিন সেনাসদস্যরা ৭৫ জনকে আটক করেন, যাঁরা বাংলাদেশ ও আফ্রিকার নাগরিক এবং স্পেনে প্রবেশের চেষ্টা করছিলেন। মরক্কোর বন্দর পেরিয়ে স্পেনে প্রবেশ করা যায়।সম্প্রতি স্পেনে প্রবেশের পর কাগজপত্রহীন অবস্থায় ৪৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে স্পেনের পুলিশ। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ২০ আগস্ট তাঁরা দেশে ফিরে আসেন।