অব্যাহতি পেলেন তৌফিক-ই-ইলাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে ভাসমান বিদ্যুেকন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে করা মামলা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরাকরের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৌফিক-ই-ইলাহীসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তৌফিক-ই-ইলাহী উচ্চ আদালতে রিট করলে ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন এবং মামলাটি কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।তৌফিক-ই-ইলাহীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন।শেখ হাসিনার বিরুদ্ধেও মামলাটি করা হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে রিট করে তিনিও মামলাটি থেকে অব্যাহতি পেয়েছেন।আদালতে তৌফিক-ই-ইলাহীর পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং দুদকের পক্ষে এ কে আলী মামলাটি পরিচালনা করেন।