অব্যাহতি পেলেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা থেকে সবাইকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ সোমবার মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। পরে আদালত মামলা থেকে আসামিদের অব্যাহতি দিয়ে তা নথিভুক্ত করার আদেশ দেন। ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। ২ সেপ্টেম্বর রাতে বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের কক্ষ ভাঙচুর ও চুরির অভিযোগে রাতে ২০ জন শিক্ষকসহ ২৫ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুটি মামলা করা হয়। বুয়েটের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কুদ্দুস খান বাদী হয়ে মামলা দুটি করেন। উপাচার্যের কার্যালয়ে অনুপ্রবেশ, ভাঙচুর ও চুরির অভিযোগে করা মামলায় (মামলা নম্বর ৪) ২০ শিক্ষক ও পাঁচ ছাত্রকে আসামি করা হয়। সহ-উপাচার্যের কার্যালয়ে অনুপ্রবেশ, ভাঙচুর ও তছনছের অভিযোগে করা মামলায় (মামলা নম্বর ৫) ১৯ শিক্ষক ও পাঁচ ছাত্রকে আসামি করা হয়।