অভয়নগরে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাট এলাকায় গতকাল শনিবার দিবাগত গভীর রাতে এক সার ব্যবসায়ীকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।নিহতের নাম আবদুল করিম খান। তিনি নওয়াপাড়া পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক ও পেশায় সার ব্যবসায়ী।এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ আবদুল করিম খানের স্ত্রী স্নিগ্ধা বেগম ও একমাত্র ছেলে সাজিদ হোসেনকে আটক করেছে।পুলিশ সূত্র জানায়, বেশ কয়েক মাস ধরে স্ত্রী স্নিগ্ধা বেগমের সঙ্গে আবদুল করিমের পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল রাত ১২টার দিকে তিনি ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে প্রচণ্ড শব্দে তাঁর বড় ভাই আবদুর রহিমের ঘুম ভেঙে গেলে তিনি ঘরের বাইরে এসে সিঁড়ির নিচে আবদুল করিমের লাশ দেখতে পান। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।আবদুর রহিম অভিযোগ করেন, তাঁর ভাইকে বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) খবির আহমেদ মোল্যা বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের স্ত্রী ও ছেলে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।