অভাব দেখিয়া বেটিটাক ব্যাচে খাবার চাছিনু
মেয়েটির (১৩) বিয়ে হচ্ছে। সৈয়দপুর উপজেলার একটি গ্রামের মেয়ে। পড়ে গ্রামের সড়ুলে পঞ্চম শ্রেণীতে। ধরা যাক, তার নাম শিউলি।শিউলির ইচ্ছে ছিল লেখাপড়া শিখে মানুষ হবে। মা-বাবার কষ্টের সংসারে হাল ধরবে। কিন্তু...।' ২ জুনের ঘটনা, রাত তখন ১১টা। শিউলি বিয়ের লগ্ন ১২টায়। বিয়ে হচ্ছে পাশের গ্রাম কবিরাজপাড়ার দিনমজুর বাবার ছেলের (১৮) সঙ্গে। সরেজমিনে দেখা গেল, বিবাহের মণ্ডপ সাজানো হয়েছে কলাগাছ কেটে। পিতলের ঘটিতে রকমারি ফুল। গাঁয়ের মেয়েরা গাইছে বিয়ের গীত। মাঝেমধ্যে উলুধ"নিতে মুখর হচ্ছে পুরো গ্রাম। শিউলির দিনমজুর বাবা ব্যস্ত। অসুস্থ মা অস্থির। ৪০ জন বরযাত্রী আসবে। তাদের জন্য উঠোনে চলছে খাবারের আয়োজন। কিন্তু এ খবর দ্রুত পৌঁছে যায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল হোসেনের কানে। তিনি ছুটে আসেন বিয়ের আসরে। বাল্যবিবাহ যে আইনে অপরাধ, তা বোঝানোর চেষ্টা করেন। এতে কাজ হয় না। উল্টো তাঁকে ভর্ৎসনা শুনতে হয়। কনের বাবা চেঁচিয়ে চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, 'মোর বেটির বিয়াও মুই দেইম, তোমরা ক্যায় বাহে বিয়াও ভাঙ্গির আইলছেন?' দমে যান চেয়ারম্যান। এর ফাঁকে স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের কর্মকর্তা এনামুল হকের মাধ্যমে খবরটি একসময় পৌঁছে যায় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলমের কাছে। তিনি তৎক্ষণাৎ সহকারী কমিশনার (ভ"মি) মোহাম্মদ সালাহউদ্দিনের নেতৃত্বে পুলিশ পাঠিয়ে দেন ঘটনাস্থলে। বন্ হয়ে যায় ওই বাল্যবিবাহটি। মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, 'আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, বিয়ের সব আয়োজন সম্পন্ন। কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী আসবে। এ অবস্থায় মেয়েটির অভিভাবকদের বিষয়টি বুঝিয়ে বলি, বাল্যবিবাহ আইনের চোখে অপরাধ। অল্প বয়সে মেয়েরা যদি সন্তান ধারণ করে, তাহলে ওই মায়ের মৃত্যু হতে পারে। আর বেঁচে থাকলেও জীবনভর রোগেশোকে ভুগতে হয় তাকে।' একপর্যায়ে বুঝতে পারেন বাবা-মা। মোবাইল ফোনে বরযাত্রীকে আসতে মানা করে দেন। মেয়েটির মা বলেন, 'অভাব দেখিয়া বেটিটাক ব্যাচে খাবার (বিবাহ দিতে) চাছিনু।' বাবা জানান, ছেলের বাড়ির লোকেরা এই বিয়ে বন্রে বিষয়টি মেনে নিয়েছে। সৈয়দপুর উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিকুন নাহার প্রথম আলোকে বলেন, 'সচেতনতার অভাবে এ অঞ্চলে বাল্যবিবাহের প্রবণতা বেড়েছে। তবে আমরা ঘরে ঘরে গিয়ে বাল্যবিবাহের ক্ষতিকারক দিক সম্পর্কে গ্রামবাসীকে ধারণা দেওয়ার চেষ্টা করছি।