অভিনন্দন, রুশনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মেয়ে রুশনারা আলী। ব্রিটেনের নাগরিক। এখন ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের (নিম্নকক্ষ) সদস্য। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই গৌরব অর্জন করলেন। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন ও বো নির্বাচনী এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী ছিলেন।এখন তিনি কথা বলবেন ব্রিটিশ পার্লামেন্টে। ‘আমি বাংলাদেশি হিসেবে গর্বিত। একুশ শতকের ব্লুপ্রিন্ট তৈরি হবে পূর্ব লন্ডন থেকে’—বিজয়ী হয়ে এ কথা বললেন তিনি। অভিনন্দন, রুশনারা। শুধু সিলেটের বিশ্বনাথ উপজেলা নয়, সারা বাংলাদেশ আপনার এই সাফল্যে গর্বিত।