অভিনন্দন রিজওয়ানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে ঢোকার মুখেই এক চিলতে উঠোনমতো জায়গা। তাতে ফুলের স্তূপ। বসার ঘরেও এখানে-ওখানে ফুলের তোড়া। ‘আজকে সব তোড়াগুলো গুছিয়ে রাখব’—হাসলেন তিনি। এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার-২০১২ পেয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলার) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। ২৯ জুলাই তাঁর বাসায় কথা হয় তাঁর সঙ্গে। ২৫ জুলাই ঘোষণা করা হয় চলতি বছরের পুরস্কার বিজয়ীদের নাম। সারা দেশ থেকে আসছে অভিনন্দন। আর সবাইকে হাসিমুখে জানিয়ে দিচ্ছেন তিনি, ‘পুরস্কারটা আসলে আপনিই পেয়েছেন। আমার এ অর্জনে আপনাদের সবার অংশ আছে।’ আর এ অর্জনটাও তিনি উৎসর্গ করতে চান গোটা দেশের প্রতি।১৯৬৮ সালে জন্ম নেওয়া রিজওয়ানা বলেন, ‘আইন পেশায় আসাটা তাঁর বাবাকে দেখেই। বাবা সৈয়দ মুহিবুল হাসান ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ। জনসেবা বোধ হয় আমাদের রক্তেই আছে। আমরা খাবার টেবিলে কোনো দিন পরিবারের চারজন বসে খাইনি। সব সময় অন্য অনেকে থাকতেন। বাড়িতে অনেক মানুষ আসতেন। বাবা তাঁদের কথা শুনতেন। এসব তো ছোটবেলা থেকেই দেখছি।’ বলেন তিনি।‘ফিলিপাইন থেকে যখন ফোন পেলাম যে আমি এবার এই পুরস্কার জিতেছি, প্রথমে বিশ্বাস হয়নি। তিনি আমার ই-মেইল ঠিকানা চাইলেন। কিন্তু আমার তো মনেই পড়ছে না। অনেক কষ্টে মনে করে জানালাম তাঁকে।’ এবার হাসি তাঁর মুখে।‘মানুষের একটু সুন্দর পরিবেশ পাওয়ার অধিকার কোনো অংশেই তার জীবন ও সম্মানের অধিকারের চেয়ে কম নয়। রিজওয়ানার আপসহীন সাহস ও আবেগময় নেতৃত্ব এ ব্যাপারটিকেই প্রতিষ্ঠিত করেছে।’ র‌্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের ওয়েবসাইটে এভাবেই বলা হয়েছে তাঁর সম্পর্কে।পথ মসৃণ ছিল না রিজওয়ানার। এখনো আসে অনেক হুমকি, ভয়ভীতি। সেসব মোকাবিলায় অবিচল তিনি। ‘অনেকে হুমকি দেয়। আবার অনেকে তো পাশে এসেও দাঁড়ায়। আমি যাদের বিরুদ্ধে কাজ করছি, তাদের একটা দীর্ঘ ইতিহাস আছে আইন না মানার। আইন মানতে বাধ্য করা হলে তারা শক্তির প্রদর্শন করবেই। কিন্তু আমার শক্তি অনেক বেশি। কারণ, আমি সত্যের পক্ষে আছি।’তিন সন্তান নেহলা, যারির, জিদান আর স্বামী আবু বকর সিদ্দিককে নিয়ে তাঁর সংসার। পরিবারের সবাই শক্তি জোগান রিজওয়ানাকে। ‘আমার স্বামী আমার সবচেয়ে কাছের বন্ধু। ১৮ বছর বয়স থেকে তাঁকে চিনি। আমরা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছি। তাঁর সঙ্গে বিশ্বাস আর বন্ধুত্বের জায়গাটা অনেক দৃঢ়।’ বললেন তিনি। সময় বাঁধা অফিস নয় তাঁর। অবসরের সুযোগ থাকেই না প্রায়। কাজের ফাঁকেই পরিবারের জন্য সময় বের করে নিতে হয়।‘ছোট ছেলেটা যখন ছয় দিনের, তখন ওকে নিয়েই আদালতে যেতে হয়েছিল, মধুমতি মডেল টাউনের বিরুদ্ধে মামলা চলছিল। তিনজনকেই বুকের দুধ খাইয়েছি। এখন বাড়িতে থাকলে ওদের পড়াই। চেষ্টা করি, বছরে একবার ছুটি নিয়ে কোথাও বেড়িয়ে আসতে।‘বেলার অফিসে গেলে দেখবেন, সব সময়ই বাচ্চারা ছোটাছুটি করছে। এখানকার কর্মীরা ছোট বাচ্চাদের নিয়েই অফিসে আসতে পারেন। আমরা নিজেরাই তাদের দেখাশোনা করি।’ বলেন তিনি।পরিবেশের এই লড়াইয়ে নারীর অংশগ্রহণ আরও বেশি থাকা দরকার বলে মনে করেন তিনি। ‘দেশ, পরিবেশ, পৃথিবী—এ সবকিছুকে আমরা মায়ের রূপে দেখি। নারীর হাতে এই মাকে রক্ষার দায়িত্ব—এই ব্যাপারটা বেশ ভালো লাগে। নারী অনেক বেশি উষ্ণতা ও আবেগ নিয়ে পরিবেশের রক্ষণাবেক্ষণ করবে বলে আমার মনে হয়।’ ১৯৯১ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক। ১৯৯৩ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর। ১৯৯৩ বেলায় যোগদান। ১৯৯৪ জনস্বার্থে নির্বাচনী প্রচারণার নামে পরিবেশদূষণ বন্ধের জন্য মামলা। ২০০৩ পরিবেশদূষণের দায়ে জাহাজ ভাঙার ইয়ার্ডগুলোর বিরুদ্ধে প্রথম মামলা। ২০০৯ দ্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার অর্জন। একই বছর টাইম ম্যাগাজিনের হিরোজ অব এনভায়রনমেন্ট ২০০৯ তালিকায় জায়গা করে নেওয়া। ২০১২ র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার অর্জন।ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের নারী১৯৭৮তাহেরুন্নেছা আব্দুল্লাহ১৯৯৯অ্যাঞ্জেলা গোমেজ২০১২সৈয়দা রিজওয়ানা হাসান