অভিনন্দনে খুশি নন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদা হওয়ার আগেই নাতির জন্য ভক্তদের একের পর এক অভিনন্দনে ভেসে যাওয়ার অবস্থা অমিতাভ বচ্চনের। এতে তিনি খুশি না হয়ে বরং বিরক্তই হয়েছেন। নিজের টুইটার পেজে তিনি লিখেছেন, ‘ঐশ্বরিয়ার ছেলে হয়েছে—এমন খবরের ভিত্তিতে একের পর এক বার্তা আসতে থাকে। এমন ভাব যেন ঐশ্বরিয়ার চেয়ে তার মা হওয়ার খবর বেশি জানেন তাঁরা। যত্তসব ভুয়া খবর!’ আসলে হয়েছে কি, আগেই তো একটা জোর গুঞ্জন উঠেছিল, ১১ নভেম্বর মা হচ্ছেন ঐশ্বরিয়া রাই। এ জন্য উন্মুুখ ছিল তাঁর ভক্তরা। তারপর ১০ নভেম্বর যেই না ঐশ্বরিয়া মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে গেছেন, অমনি সবাই ধরে নেয়, সত্যিই ১১ নভেম্বরই মা হচ্ছেন তিনি। ঐশ্বরিয়ার মুখপাত্র জানান, ঐশ্বরিয়া এখনো বাড়িতেই আছেন। খবর যা রটেছে, সব গুজব। সেদিন তিনি হাসপাতালে গিয়েছিলেন নিয়মিত পরীক্ষার জন্য। ওয়েবসাইট।