বদলে যাওয়া বাংলাদেশজেমি সিডন্স ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছিলেন দল যেন এককভাবে কারও ওপর নির্ভরশীল হয়ে না পড়ে। কোচের স্বপ্ন কী সফলভাবেই না বাস্তবায়িত হলো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। প্রতিটা খেলোয়াড়ের প্রত্যয়ী পারফরম্যান্স এবং ইতিবাচক মানসিকতা দেখে মনে হচ্ছে, ম্যাচ উইনার তৈরি হয়ে গেছে দলে।শেষ ম্যাচে প্রতিপক্ষ দল জয় থেকে মাত্র একটা বাউন্ডারি (৪ রান) দূরত্বে, বলও আছে চারটি। পরাক্রমশালী কোনো দলের অধিনায়ক স্থির থাকতে পারতেন কি না সন্দেহ, অথচ সাকিব আল হাসানকে তখনো কী দৃঢ় আত্মবিশ্বাসীই না দেখাচ্ছিল! যোগ্যতম অধিনায়ক! অভিনন্দন সাকিব!!রোজিনা, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহসাকিবই আদর্শ ক্রিকেটারবাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। শুধু নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার জন্য নয়, তাদের অভিনন্দন পুরো সিরিজে দুর্দান্ত খেলার জন্য। দেশের সব মানুষকে ছুঁয়ে যায়, আনন্দে চোখে পানি আসে—এমন জয় উপহার দেওয়ার জন্য অভিনন্দন তাদের। ক্রিকেটারদের বলছি, দেশের মানুষ তাঁদের অনেক ভালোবাসে। ভালোবাসে বলেই তাঁদের জয়ে ক্রিকেট মাঠের আনন্দ-বেদনা ছুঁয়ে যায় তাদেরও। আমরা চাই, পরের সিরিজগুলোতেও ভালো করুক ক্রিকেটাররা। সাকিবকে দেখতে চাই ক্রিকেটের আদর্শ রূপে। ব্র্যাডম্যান, টেন্ডুলকার কিংবা মুরালিধরন নয়, আমাদেরই কাউকে যেন আদর্শ মেনে ক্রিকেটকে ভালোবাসতে এবং খেলাটা খেলতে পারে তরুণ ক্রিকেটাররা।সানজিদা ইয়াসমিন, মনোহরদী, নরসিংদীপরিশ্রমের ফসলকষ্ট করলে কেষ্ট মেলে—এই প্রবাদ বাক্যটির যথার্থতা আরও একবার প্রমাণ করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজের আগের দুই মাস হাড়ভাঙা পরিশ্রম করেছিলেন তাঁরা। তারই ফল হাতেনাতে পেলেন তাঁরা—নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। ভবিষ্যতেও কোনো সিরিজের আগে ক্রিকেট দল কঠোর পরিশ্রম করবে—এই আমাদের প্রত্যাশা। সিরিজ জয়ের জন্য ক্রিকেটারদের জন্য রইল অভিনন্দন।পরিতোষ কুমার পাল, ফুলবাড়ীয়া, ময়মনসিংহযেন স্বপ্ন দেখছিওয়ানডে সিরিজে আমরা নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছি, এটা এখনো স্বপ্নের মতোই মনে হচ্ছে। সিরিজ-জুড়ে অসাধারণ খেলেছে ক্রিকেট দল। তার পরও শেষ ম্যাচের কথা আলাদা করে বলতেই হয়। মাত্র ১৭৪ রানের পুঁজি নিয়েই জিতে গেল সাকিব-বাহিনী। সিরিজের প্রতিটি ম্যাচই দেখেছি আমি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই উন্নতি করেছে ক্রিকেট দল।শাহীন আক্তার, দালাল বাজার, লক্ষ্মীপুরএক শতে এক শবড় আশা নিয়ে প্রায়ই ম্যাচ দেখতে বসি। মাঝেমধ্যে সে আশা পূরণ হলেও বেশির ভাগ সময়ই হতাশ হতে হয়। কিন্তু নিউজিল্যান্ড সিরিজটা গেছে স্বপ্নের মতো। যা আশা করেছি, সাকিব আল হাসানরা তা-ই করেছেন। বড় বড় দলকে হারানোটা আর স্বপ্ন নয়, এই সিরিজের মধ্য দিয়েই প্রমাণ করেছেন ক্রিকেটাররা। অভিনন্দন ক্রিকেট দলকে।মহিমা, তাবাস্সুম, পাঁচলাইশ, চট্টগ্রামপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সানজিদা ইয়াসমিন।এ সপ্তাহের তারকা