অভিনব কায়দায় লঞ্চে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালী ছেড়ে যাওয়া আঁচল-৫ লঞ্চের যাত্রী রেজাউল রিজভীর ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে এক ছিনতাইকারী। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।রেজাউল রিজভী প্রথম আলোকে বলেন, ‘টিকিট কেটে আমি লঞ্চের তিন তলার ডেকে যাই। এর কিছুক্ষণ পর আমার সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ডেক থেকে নদীতে ঝাঁপ দেয় ছিনতাইকারী। উপস্থিত যাত্রীরা সবাই ঘটনাটি দেখেছে। কিন্তু কারও কিছু করার ছিল না।’