অভিনব কৌশল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর সেটুমাল কারাগার থেকে বেরিয়ে আসছিলেন নারী দর্শনার্থী মারিয়া ডেল মার আরজোনা। সঙ্গে ছিল চাকা লাগানো একটি বড় স্যুটকেস। স্যুটকেসটাকে অস্বাভাবিক ভারী দেখে সন্দেহ হয় কারারক্ষীদের। তাঁরা সেটি খুলে দেখতে পান, এর ভেতরে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হুয়ান রামিরেজ তিজেরিনা নামের এক কয়েদি। কারারক্ষীরা জানান, আরজোনা ও তিজেরিনা স্বামী-স্ত্রী। অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০০৭ সালে তিজেরিনার ২০ বছরের জেল হয়। স্বামীকে জেলখানা থেকে বের করে আনতেই আরজোনার এই অভিনব কৌশল। টেলিগ্রাফ