অভিনেতা বুলবুল আহমেদ গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা বুলবুল আহমেদ গুরুতর অসুস্থ। হঠাত্ করে দুই দিন আগে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর ফুসফুসে পানি আসে ও অন্যান্য জটিলতা দেখা দেয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক। বুলবুল আহমেদের অসুস্থতা সম্পর্কে তাঁর স্ত্রী ডেইজী আহমেদ বলেন, ‘ভালো-মন্দ সবই ওপরওয়ালার হাতে। ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি।’ ডেইজী আরও বলেন, ‘সেদিন তিনি কষ্ট করে বলেছিলেন, সবাইকে দোয়া করতে বলো। সবার দোয়া পেলে আমি হয়তো সুস্থ জীবনে ফিরে আসতে পারব’