অভিনেতা রাজ্জাক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল বুধবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাজ্জাকের ছোট ছেলে সম্রাট জানিয়েছেন, ফুসফুসে ঠান্ডাজনিত সমস্যা থেকে তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন।জানা গেছে, এফডিসিতে মা আমার চোখের মণি ছবির শুটিং করার কথা ছিল রাজ্জাকের। কিন্তু হঠাত্ তিনি অসুস্থ হয়ে পড়েন। সম্রাট তাঁর বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।