অভিনেতার পরিচালনায় অভিনেত্রী মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা আজাদ আবুল কালামের পরিচালনায় এক খণ্ডের নাটকে অভিনয় করলেন অভিনেত্রী মিম। বিজয় দিবসের জন্য নির্মিত নাটকটির নাম সন্দেশে বিষ পিঁপড়া। পরিচালনা করেছেন আকরাম খান। সম্প্রতি পুবাইলে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে পরিচালক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, এ দেশের মহান মুক্তিযুদ্ধের সময় একজন মিষ্টির কারিগরের পরিবার এবং এক সেনা কর্মকর্তার মধ্যকার বিশ্বাস ভঙ্গের গল্প নিয়ে সন্দেশে বিষ পিঁপড়া নাটকটি নির্মিত হয়েছে। এতে রত্না চরিত্রে অভিনয় করেছেন মিম। আর বিপিন ঘোষের চরিত্রে আবদুল্লাহ রানা। মিম বলেন, ‘মুক্তিযুদ্ধের নাটক এর আগেও বেশ কয়েকটি করেছি। তবে এবারেরটি ব্যতিক্রম। নাটকটিতে অভিনয়ের জন্য আমাকে মিষ্টি বানানোর কাজ শিখতে হয়েছে। আর তখনই বুঝতে পেরেছি মিষ্টি খেতে অনেক সুস্বাদু হলেও এটি বানানোতে মোটামুটি ভালোই বেগ পেতে হয়। তবে সব মিলিয়ে ভালোই লেগেছে নাটকটি অভিনয় করতে পেরে।’ এ ছাড়া মিম বর্তমানে চলতি ধারাবাহিক এবং কয়েকটি এক খণ্ডের নাটকের কাজ করছেন। মিম এও বলেন, ‘এরই মধ্যে নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ব্যাটে বলে মিল না হওয়াতে কাজটি করতে রাজি হইনি।’নাটকটি ১৬ ডিসেম্বর দেশ টিভিতে দেখানো হবে।