অভিনয় করতে গিয়ে ভীষণ নার্ভাস থাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক মার ছক্কা। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। নাটকে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?খুব ব্যস্ত। এখন যাচ্ছি চ্যানেল আইতে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটা অনুষ্ঠান হবে। এরপর সেখান থেকে চলে যাব স্টেডিয়ামে। বেশ উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছি। মাঠের বাইরে থেকেই যথেষ্ট চাপ অনুভব করছি, আবার আনন্দও লাগছে।‘মার ছক্কা’ নাটকে নাকি অভিনয় করেছেন?হ্যাঁ, নাটকের গল্পটা শোনার পরই কাজটা করতে রাজি হলাম। চরিত্রটি খুব বড় নয়, বলতে পারেন অতিথি চরিত্র। আমি একজন কোচের ভূমিকায় কাজ করেছি। বিশ্বকাপ ক্রিকেটের মৌসুমে কাজটা করতে ভালোই লেগেছে।এর আগেও তো আপনি নাটকে কাজ করেছিলেন।দুটি নাটকে। ওগুলোর বিষয়বস্তু একটু অন্য রকম ছিল। আমি কিন্তু পেশাদার অভিনয়শিল্পী নই। নাটকে নিয়মিত কাজ করার কোনো ইচ্ছে নেই। যতটুকু করেছি, শখের বশে আর বন্ধুদের অনুরোধে। নাটকে কাজ করার মধ্যে অন্য রকম আনন্দ পাই। খেলোয়াড়ি জীবনের বাইরে একটু অন্য রকমের অভিজ্ঞতা হলো; আর তা ভালোই।তিনটি নাটকে কাজ করলেন। কেমন অভিজ্ঞতা হলো?খেলার মাঠে কখনো নার্ভাস হই না। তবে অভিনয় করতে গিয়ে ভীষণ নার্ভাস থাকি। ক্যামেরার সামনে কথা বলতে সমস্যা হয় না। কেননা, আমরা তো খেলার মাঠে ক্যামেরার সামনে নিয়মিতই কথা বলেছি। খেলার মাঠে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবকিছু করতে হয়। এখানে সময়সীমা নির্ধারিত থাকে না। কাজ শুরু হলো একসময়, আর শেষ না হওয়া পর্যন্ত কাজ চলতেই থাকে। এখানে পরিচালকের ওপর অনেক কিছু নির্ভরশীল। বিনোদন প্রতিবেদক