অভিনয় ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টুম্ব রাইডার’খ্যাত হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে সামনে পুরোদস্তুর পরিচালক হিসেবে দেখা যেতে পারে। সম্প্রতি পরিচালক হিসেবেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সে ক্ষেত্রে কী অভিনয় ছেড়ে দিচ্ছেন জোলি? হলিউডে এমন প্রশ্ন অনেকেই করছেন।অভিনয় ছেড়ে পুরোদস্তুর পরিচালক হতে অ্যাঞ্জেলিনা জোলির বিন্দুমাত্র আপত্তি নেই। জোলির বরাতে এক খবরে আইএএনএস জানিয়েছে, অভিনয় ছেড়ে ক্যামেরার পেছনে কাজ করতে তাঁর কোনো আপত্তি নেই; তবে এ ক্ষেত্রে তাঁর একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে, যদি তিনি ভালো কোনো সিনেমায় আর সুযোগ না পান তবেই পুরোদস্তুর পরিচালক হবেন।অবশ্য ইদানীং ‘ভালো চরিত্র’ জোলির নাগালে আসছে এমন খবরও কালেভদ্রেই মিলছে। সে কারণেও অভিনয় ছেড়ে পরিচালনায় যাওয়ার আগ্রহের বিষয়টি একটি স্বাভাবিক বিষয়।যদিও সাম্প্রতিক এক সাক্ষাত্কারে জোলি বলেছেন, ‘ভালো চরিত্র পেলে অভিনয় করতে আমার এখনো ভালো লাগবে। কিন্তু যদি সে সুযোগ আর না আসে তবে অন্য প্রতিভাবান অভিনেত্রীদের সুযোগ করে দিতে কাজ করব।’এদিকে শুধু মুখের কথাতেই বসে নেই জোলি। পরিচালনায় ইতিমধ্যে তাঁর হাতেখড়িও হয়েছে। ‘ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি’ নামে একটি ছবি পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন ৩৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।