অভিনয়টা সব সময় করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক কইন্যা রূপবতী। বদিউজ্জামান খানের রচনা এবং দীল মোহাম্মদ দীলুর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অহনা। কথা হলো তাঁর সঙ্গে।কী নিয়ে ব্যস্ত আপনি?এই মুহূর্তে বাসায় আছি। আজ (বৃহস্পতিবার) দুপুরেই শুটিং প্যাকআপ হয়ে গেছে। তাই বিশ্রামে আছি। টেলিভিশন দেখছি। নিজের প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ‘কইন্যা রূপবতী’ নাটক নিয়ে কিছু বলুন?এটি আসলে একটি গ্রামের নাটক। এই নাটকে কাজ করার সময় আমার অনেক জ্বর ছিল। জ্বরের মধ্যে যখন ঢাকার বাইরে গেলাম কাজ করতে, তখন বারবার গলা শুকিয়ে আসছিল। পানির তেষ্টা পাচ্ছিল বারবার। একটু পানি খাই আর শুটিং করি। এভাবেই কাজটা শেষ করেছি।ঈদে কী কী করলেন?ঈদে অনেকগুলো কাজই করেছি। তবে একটি কাজ আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে। ঠ্যালাগাড়ি হানিমুন নামে একটি সাত পর্বের ধারাবাহিক নাটকে কাজ করেছি। এখানে আরও কাজ করেছেন এ টি এম শামসুজ্জামান। বিয়ের পরে ঠেলাগাড়িতে হানিমুন করার ব্যাপারটি বেশ উপভোগ্য ছিল আমার কাছে।আপনি তো একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন। এফ আই মানিকের দুই পৃথিবী নামে একটি ছবিতে কাজ শুরু করেছিলাম। কাজটি হঠাৎ বন্ধ হয়ে আছে। শুনেছি, ঈদের পর আবার কাজ শুরু হবে। এই ছবির কাজ শেষ করেই আমি অন্য ছবি হাতে নেব। পড়াশোনার কী খবর?এ বছর অনার্স শেষ করলাম। এখন অভিনয়টাকে পেশা হিসেবে নিয়েছি। যদি কখনো একটা ভালো চাকরি পেয়ে যাই, তবে করব। কিন্তু অভিনয়টা সব সময়ই করতে চাই। অভিনয় করে যে আনন্দ পাই, তা এককথায় অসাধারণ।