অভিনয়ে নতুন কিছু যোগ করার চেষ্টা করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আবার মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক রাঢ়াঙ। এরই মধ্যে নাটকটির শততম প্রদর্শনী হয়েছে। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। নাটকটিতে শুরু থেকে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে।এবার আপনি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন।বাংলাদেশে তো নানা ধরনের পুরস্কার দেওয়া হয়, তার মধ্যে বেসরকারি পর্যায়ে সবচেয়ে সম্মানজনক পুরস্কার এটি। বিনোদনজগতে এই পুরস্কার আলাদা মাত্রা যোগ করেছে। পুরস্কার পাওয়া তো বটেই, এখানে মনোনয়ন পাওয়াটাও যেকোনো শিল্পী ও কলাকুশলীর জন্য সম্মানের ব্যাপার। আমরা অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকি অনুষ্ঠানটির জন্য। এবার আমি, মোশাররফ করিম ও তিশা উপস্থাপনা করেছি। এবার অনুষ্ঠানটির উপস্থাপনায় নতুন ভাবনা যুক্ত হয়েছে। দর্শক অনুষ্ঠানটি যখন টিভিতে দেখবেন, তখনই বুঝতে পারবেন। উপস্থাপনা করতে কেমন লেগেছে?এর আগে ২০১০ সালে আমি আর মোশাররফ করিম এই অনুষ্ঠানটি আরও একবার উপস্থাপনা করেছিলাম। তখন মানসিক একটা চাপ অনুভব করেছিলাম। এবার কিন্তু একেবারেই তা মনে হয়নি।আজ তো আবার ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী হবে।যেদিন রাঢ়াঙ নাটকের প্রদর্শনী থাকে, সেদিন আর কোনো কাজ না করার চেষ্টা করি। আর যদিও থাকে, দুপুরের আগেই শেষ করে বাসায় চলে আসি। প্রতিটি প্রদর্শনীতেই মঞ্চে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করি। অভিনয়ে কোনো কিছু যোগ করার চেষ্টা করি।