অভিনয়ে প্রত্যয়
বাবা রিপন খান ও বড় ভাই হূদয় খানের দেখাদেখি সংগীতজগতে এসেছিল ১৪ বছরের প্রত্যয় খান। গত বছর রোজার ঈদে বাজারে আসে প্রত্যয় খানের সুর করা গান নিয়ে মিশ্র অ্যালবাম এফএনএফ। একটি মাত্র অ্যালবাম দিয়েই আলোচনায় আসে প্রত্যয়। এবার প্রত্যয় অভিনয় করেছে। নাটকের নাম ১৯ বছর পর। লিখেছেন আনিসুল হক। পরিচালনা করছেন পার্থ সরকার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বনানী এলাকায় নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছে প্রত্যয়। এখনো বাকি আছে এক দিনের শুটিং।প্রত্যয় বলল, ‘নিউইয়র্কপ্রবাসী এক বাঙালি দম্পতির গল্প। নাটকে আমি ওই দম্পতির সন্তান। নাম পরশ।’প্রত্যয় আরও বলল, ‘গানটা যা একটু বুঝি কিংবা বোঝার চেষ্টা করি, অভিনয়ের কিন্তু কিছুই বুঝি না। পরিচালক যেভাবে বলেছেন, ক্যামেরার সামনে সেভাবেই কাজ করেছি। তবে অভিনয়টা গানের চেয়েও অনেক কষ্টের কাজ।’১৯ বছর পর নাটকে প্রত্যয়ের বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার ও মম।