অভিবাসনসমস্যা দূর করতে রাজি এশিয়ার ১১ দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢাকা ঘোষণা’ ও কলম্বো প্রসেসের পরিচালনা পদ্ধতি চূড়ান্ত করার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে শেষ হলো চতুর্থ কলম্বো প্রসেস সম্মেলন।সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে কলম্বো প্রসেসের মূল বক্তব্য তুলে ধরেন এর চেয়ারম্যান বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অভিবাসন খাতের সব অনিয়ম দূর করা এবং অভিবাসীদের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে ঢাকা ঘোষণায়। সম্মেলনে এশিয়ার শ্রমিক প্রেরণকারী ১১টি দেশ এ খাতের সব সমস্যা দূর করে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে।প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, যখন একজন কর্মী বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন থেকে বিদেশে কাজ করে ফের দেশে ফিরে আসা পর্যন্ত পুরো প্রক্রিয়া যেন নিরাপদ ও সম্মানজনক হয়, সেটা নিশ্চিত করা হবে।সংবাদ সম্মেলনে আইওএমের মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং, প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।ঢাকা ঘোষণায় মোট চারটি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো প্রবাসীদের অধিকার কল্যাণ ও মর্যাদা সমুন্নতকরণ, সেবা ও দক্ষতা বৃদ্ধি, জরুরি অবস্থা মোকাবিলা, সম্প্রসারিত সংলাপ এবং সহযোগিতা। এই চারটি মূল সুপারিশের আওতায় মোট ২১টি সুপারিশ করা হয়েছে।