অভিবাসী খরচ না কমালে কঠোর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসী খরচ না কমালে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর শাস্তির বিধান রেখে আইন করছে সরকার। শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, কঠোর আইন না করলে অভিবাসন খরচ কমবে না এবং এ খাতের শৃঙ্খলা ফিরবে না। মন্ত্রী বলেন, বাংলাদেশির অভিবাসন খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। বিদেশগামীদের কাছ থেকে অনেক সময় চার লাখ টাকা নেওয়া হয়। কিন্তু বিদেশে গিয়ে নির্ধারিত সময় তারা খরচের ওই টাকা তুলতে পারে না। ফলে তারা সময়ের অতিরিক্ত থেকে অবৈধ হয়ে যায়। এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় না। তাই এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। বিদেশগামীদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটের (www.pkb.gov.bd) উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, ডিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সি এম কায়েস শামিম উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, এখন থেকে বিদেশ যেতে আগ্রহীরা এই ব্যাংক থেকে মাত্র নয় শতাংশ সুদে ঋণ নিতে পারবে।