অভিবাসীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক কর্মসংস্থান বাজারে অভিবাসী কর্মীদের কল্যাণ ও অধিকার সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বাণীতে শেখ হাসিনা এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, ‘বিপুল জনশক্তি অধ্যুষিত বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান আমাদের জন্য একটি বিরাট সম্ভাবনা সৃষ্টি করেছে।’শেখ হাসিনা তাঁর বাণীতে আরও বলেন, অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোত্তম ব্যবহার এবং অভিবাসীদের পরিবারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পারলেই এ দিবস উদযাপনের প্রকৃত উদ্দেশ্য সফল হবে। তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবসের সার্বিক সাফল্য কামনা করেন। বাসস।