অভিমত
বিনা ফিতে দরিদ্রদের আইনি সহায়তা দেওয়ার জন্য প্রধান বিচারপতির আহ্বানে সুপ্রিম কোর্ট বারের ভূমিকা কেমন থাকবে, এ বিষয়ে বারের সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকারনেত্রীর মতামত তুলে ধরা হলো। অনুলিখন করেছেন আফতাব রাগিববারের তহবিল থেকে এ খাতে ব্যয় করবখন্দকার মাহবুব হোসেননবনির্বাচিত সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিদরিদ্র লোকদের আইনি সহায়তা দেওয়ার জন্য এবং তাঁদের বিচারে প্রাপ্তির পথ সুগম করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। বারের তহবিল রয়েছে এ খাতের জন্য। এ ফান্ড যাতে আইনি সহায়তার ক্ষেত্রে যথাযথ প্রয়োগ হয়, এ বিষয়ে সচেষ্ট থাকব। প্রধান বিচারপতির আহ্বানে সব আইনজীবীর এগিয়ে আসা উচিত। এ বিষয়ে আইনজীবীদের সব ধরনের সহযোগিতা করা হবে। অনেক সময় দরিদ্র অনেক আসামিদের মৃত্যুদণ্ড পেলে রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ করা হয়ে থাকে। বেসরকারি পর্যায়েও তাঁদের জন্য ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করার জন্য উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। আমি অনেক সময় ব্যক্তিগত চেম্বার থেকে বিনা ফিতে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমার জন্য এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পথ আরও সহজ হলো। কোনো দরিদ্র বিচারপ্রার্থী যেন আইনি সহায়তার অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন। তবে এ জন্য উপযুক্ত কাঠামো তৈরিতে বার ও বেঞ্চ—সবার সম্মিলিত প্রয়াস দরকার। অর্থাভাবে যেন কেউ আইনের আশ্রয় নেওয়া এবং আদালতে প্রতিকার পাওয়া থেকে দূরে না থাকেন। কোনো দরিদ্র আসামি যেন সর্বোচ্চ আদালতে আপিল না করার অভাবে সাজা পেয়ে যান, এ বিষয়ে সবার দৃষ্টি থাকা উচিত। বারের প্রতিটি সদস্য বিনা ফিতে দরিদ্রদের আইনি সহায়তা দিতে এগিয়ে আসবেন, এটা আমি প্রত্যাশা করি।রফিক-উল হকজ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টএ ধরনের উদ্যোগের কথা শুনতে সবারই ভালো লাগে। শুনতে সেটা আমারও ভালো লেগেছে। প্রত্যেক আইনজীবী এ রকম একটা একটা মামলা বিনা পয়সায় করে দিলে ভালো। তবে এটা যেন যথাযথ প্রয়োগ হয়। সে বিষয়ে দৃষ্টি দিতে হবে। উদ্যোগটাকে স্বাগত জানাই। তবে এর প্রয়োগ কিংবা কার্যকারিতা নিয়ে আমি কিছুটা সন্দিহান।সুলতানা কামালনির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্রসব বড় বড় ও মহত্ পেশাজীবী এ রকম মহতী উদ্যোগ নিয়ে থাকেন। যুগে যুগে কালে কালে অনেকে এ রকম সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে দৃষ্টান্ত ও স্মরণীয় হয়ে আছেন। বর্তমান প্রধান বিচারপতি যে উদ্যোগটা নিয়েছেন, তা নিঃসন্দেহে ভালো ও মাইলফলক একটা উদ্যোগ। সুপ্রিম কোর্টের আইনজীবীরা কম-বেশি মোটামুটি সবাই বিত্তবান; দু-একটা মামলা বিনা পারিশ্রমিকে তাঁরা চাইলেই করতে পারেন। প্রধান বিচারপতির এ শুভ উদ্যোগ কার্যকর হলে এর প্রভাব অন্যান্য পেশাজীবীর ওপরও পড়বে। যিনি যে পেশায় আছেন, তিনি সেই পেশায় থেকে মানুষের জন্য মানবিক দায়িত্ববোধ থেকে কিছু করতে চাইবেন। এতে সমাজের স্তরে স্তরে একটা ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি মনে করি।শাহ্দীন মালিকআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রধান বিচারপতি যে প্রস্তাবটা দিয়েছেন, তা অত্যন্ত ভালো ও গঠনমূলক। কিন্তু দায়িত্বটা নিতে হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে। অন্যান্য দেশে এ কাজটা বারের সমিতিগুলোই করে থাকে। বার সমিতির যত গুরুত্বপূর্ণ কাজ আছে, এর অন্যতম হলো এ বিনা মূল্যে আইনি সহায়তাদান। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সুপ্রিম কোর্ট বার এ বিষয়ে বরাবরই উদাসীন। বিনা মূল্যে আইনি সহায়তাদানে তাদের কখনো খুব একটা উদ্যোগী হতে দেখা যায়নি। এমনকি এ খাতে প্রতিবছর প্রত্যেক সদস্য আইনজীবীর কাছ থেকে যে নির্দিষ্ট অঙ্কের ফি নেওয়া হয়, সেটাও এ খাতে ব্যয় করতে খুব একটা দেখা যায়নি। আশা করছি, এবার অন্তত বিষয়টি গুরুত্ব পাবে এবং বার অ্যাসোসিয়েশন এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখবে।