অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বুশরা জাহান নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তার বাড়ি পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে। বুশরা এবার পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।বুশরার বাবা শ্রমজীবী নুরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে কদমতলা জর্জ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা জানান, গত বুধবার বুশরা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার ফল জানতে আসে। ফলাফল খারাপ হয়েছে, এ কথা শোনার পর সে বাড়িতে চলে যায়।বুশরার মা রহিমা আক্তার বলেন, ‘আমি সন্ধ্যার পর রাতের রান্না করছিলাম। এর এক ফাঁকে বুশরা ঘরের আড়ার সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।’স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ বলেন, জেএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে বুশরা মনের কষ্টে আত্মহত্যা করেছে।