ক্রিস্টোফার কলম্বাস লোকজনসহ আমেরিকা অভিযানে রওনা হওয়ার আগে উপকূলে হাজির হয়েছেন (১৪৯২ সাল)। অভিযাত্রী এডমন্ড হিলারি পৃথিবীর সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথম ব্যক্তি হিসেবে পৌঁছান এবং তিনি ছিলেন পুরো অ্যান্টার্কটিকা মহাদেশ পাড়ি দেওয়া প্রথম অভিযানের নেতা। সর্বকালের সেরা সমুদ্র অভিযাত্রী ছিল পলিনেশিয়ানরা। কম্পাস ছাড়া পলিনেশিয়ানরা ১০০০ খ্রিষ্টাব্দের আগের শতকে প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপ চিহ্নিত করে। নিউজিল্যান্ড থেকে হাওয়াই ও ইস্টার আইল্যান্ড পর্যন্ত বিস্তৃত ছিল তাদের অঞ্চল। তাদের অধিকৃত প্রায় সব দ্বীপেই তারা উপনিবেশ স্থাপন করে। ১৬৪২ সালে ডাচ্ অভিযাত্রী অ্যাবেল জ্যানসজুন তাসমান পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ থেকে একটা সম্ভাব্য মহাদেশ খোঁজার জন্য দক্ষিণ দিকে যাত্রা করেন। ১০ মাসের অভিযানে তিনি পুরো অস্ট্রেলিয়ার চারপাশ ঘোরেন কিন্তু এক মহাদেশ হিসেবে চিহ্নিত করতে ব্যর্থ হন। তবে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে একটা ছোট ভূখণ্ডের নামকরণ করা হয় তাঁর সম্মানে, যাকে বলা হয় তাসমানিয়া।