অভিযুক্ত আম্পায়াররা সাময়িক নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযুক্ত ছয় আম্পায়ারকে সাময়িক নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টিভি ছয় আম্পায়ারের বিরুদ্ধে টাকার বিনিময়ে ম্যাচ পাতাতে রাজি হওয়ার অভিযোগ এনে খবর প্রকাশের পরই আইসিসি তদন্তের ঘোষণা দেয়। আইসিসির নির্বাহী কমিটির সব সদস্য মিলেই গতকাল সিদ্ধান্ত নিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ছয় আম্পায়ার ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো ধরনের ক্রিকেটেই ম্যাচ পরিচালনা করতে পারবেন না।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছদ্মবেশী সাংবাদিকের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছয় আম্পায়ারকে ফাঁদে ফেলে ইন্ডিয়া টিভি। বাংলাদেশের নাদির শাহ ছাড়াও ‘অপারেশন ওয়ার্ল্ড কাপ’ নামের ওই অভিযানের ফাঁদে পা দেন পাকিস্তানের নাদিম ঘৌরি, আনিস সিদ্দিকী এবং শ্রীলঙ্কার গামিনি দেশানায়েকে, মরিস উইনস্টন ও সাগারা গালাগে। ইন্ডিয়া টিভির দাবি, তাঁরা সবাই অর্থের বিনিময়ে ম্যাচ পাতাতে রাজি হয়েছিলেন। যদিও অভিযুক্ত ব্যক্তিদের সবাই অভিযোগ অস্বীকার করেছেন। ওয়েবসাইট