প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়ন ও সংযুক্ত অন্যান্য ব্যাটালিয়নের অভিযুক্তদের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুইজন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে একজন সাক্ষীকে আসামিরা জেরা করেছে আর অন্যজনকে কাল বুধবার জেরা করা হবে। একই সঙ্গে আদালত কাল সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সভাপতিত্বে দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭ এ বিচারকাজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরু হয়ে শেষ হয় বিকেল পৌনে তিনটায়।সাক্ষী নায়েক মোতালেব মিয়া তাঁর সাক্ষ্যের পক্ষে ভিডিও উপস্থাপন করেন। বিডিআর বিদ্রোহের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী গোফরান মল্লিক সাক্ষীকে জেরা করেন। সুবেদার আশরাফ আলীও সাক্ষ্য দেন। আজ আদালতে অভিযুক্ত ৬৬৭ আসামিকে হাজির করা হয়।