অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা হরতালে সচিবালয়ের সামনে ও ভেতরে ককটেল বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠন বিষয়ে আজ মঙ্গলবার শুনানি হয়নি। ২৯ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।এ মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ আদালতে হাজির করা হয়নি। এ কারণে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক ২৯ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন।গত বছরের ২৯ এপ্রিল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে সচিবালয়ের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের নামে ৩১ মে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।