অভিযোগ গঠনে সাঈদীর আইনজীবীদের শুনানি ২০ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন-সংক্রান্ত আসামিপক্ষের আইনজীবীদের শুনানি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সকাল সাড়ে নয়টায় সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।জামায়াতের আইনজীবীরা ট্রাইব্যুনালকে জানান, তাঁরা শুনানির জন্য প্রস্তুত নন। কারণ, সাঈদীর বিরুদ্ধে আনা ৩১টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সপক্ষে দুটি ভিডিও ক্লিপিং প্রসিকিউশন এখনো জমা দেননি। এ ছাড়া অভিযুক্ত সাঈদীর সঙ্গে ৮ সেপ্টেম্বর কারাগারে দেখা করতে গেলে কারা কর্তৃপক্ষ অনুমতি দেননি। এ জন্য আইনজীবীরা ট্রাইব্যুনালের নির্দেশনা চেয়ে আবেদন জানান।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে ট্রাইব্যুনাল ১৫ সেপ্টেম্বর প্রসিকিউশনকে ভিডিও ক্লিপিং সরবরাহের নির্দেশ দেন। এবং ১৮ সেপ্টেম্বর সাঈদীর সঙ্গে আইনজীবীদের আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।বেলা পৌনে ১১টা থেকে সোয়া তিনটা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপক্ষ ৪ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে।