অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের পুনর্বিবেচনার (রিভিউ পিটিশন) আবেদনে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। তবে এ আবেদনের ওপর এখনো কোনো আদেশ দেননি ট্রাইব্যুনাল।শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেছে, নুরেমবার্গ ট্রাইব্যুনাল থেকে শুরু করে সব আন্তর্জাতিক অপরাধের জন্য গঠিত আদালতে আসামিপক্ষ অভিযোগকে অস্পষ্ট ও ভুয়া দাবি করেছে। কিন্তু এই দাবির কোনো যৌক্তিকতা নেই।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পুনর্বিবেচনার আবেদনের শুনানিতে আসামিপক্ষের যুক্তির বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম এ কথা বলেন।