অভিযোগ গঠনের শুনানি ১১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় আগামী ১১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ তারিখ নির্ধারণ করেন।গত ৩ জুলাই একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরকদ্রব্য মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৩০ জনকে আসামি করে নতুন করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। এর মধ্যে তারেক রহমানসহ ১২ জন পলাতক রয়েছেন।মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ আইন ও পদ্ধতিগতভাবে সব কাজ করা হয়েছে। তাই আদালত আগামী ১১ সেপ্টেম্বর আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় ওই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হয়। আহত হয় কয়েক শ লোক।