অভিযোগ গঠনের শুনানি ২৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ২৪ জুলাই। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. এরফান উল্লাহ এই তারিখ ধার্য করেন।বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাস চিকিত্সার জন্য দেশের বাইরে থাকায় আজ তাঁরা আদালতে হাজির হতে পারেননি। তাঁদের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়।বিএনপির সাংসদ এম কে আনোয়ার, মাহবুব উদ্দিন খোকন, শহীদউদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদের পক্ষ থেকেও সময়ের আবেদন করা হয়। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত নয়টা পাঁচ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ এ মামলা করে। গত ১০ মে ডিবি পুলিশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।২৭ মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার ওরফে জসিমের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ।গত ১৬ জুন মহানগর হাকিম এরফান উল্লাহ আসামিদের জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠান। ৭ ও ১৪ জুন সব আসামি এ মামলা থেকে জামিন পান। ১৩ জুন আদালত এ মামলার অভিযোগের গঠনের শুনানির জন্য ২০ জুন তারিখ ধার্য করেন।২০ জুন ৪৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের তারিখ ধার্য করা হয়।