অভিযোগ গঠনের শুনানি ৮ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা আয়কর ফাঁকি মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৮ সেপ্টেম্বর।আসামি পক্ষের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আজ বৃহস্পতিবার নতুন এ তারিখ ধার্য করেন। এ নিয়ে কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকি মামলার অভিযোগ গঠনের শুনানি আট দফা পেছাল।প্রসঙ্গত, আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন এবং এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছরের ১ মার্চ মামলাটি করে। কোকোর বিরুদ্ধে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।